ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, চেতনা ও দলীয় নাম নিয়ে এরকম গণহত্যা ঘটানোর পরে আবারো ফিরে আসুক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৭:০
আজ (সোমবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন করেন এবং পূজা ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। 
 
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, চেতনা ও দলীয় নাম নিয়ে এরকম গণহত্যা ঘটানোর পর আবারো ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট এই দলটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পরে আওয়ামীলীগের কোনো ষড়যন্ত্র যেমন সফল হয়নি, তেমনি ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা স্পষ্টতই দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায়।
 
এসময় সরস্বতী পূজা উপলক্ষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, মানুষে মানুষে অসাধারণ এক সাম্প্রদায়িক সম্প্রীতির  মেলবন্ধনের অনন্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উদযাপিত সরস্বতী পূজা। শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছেন দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ সকলকে সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানান।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত