ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-২-২০২৫ বিকাল ৭:৫

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত Marcelo C. Cesa এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় বাংলাদেশের যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রম বাজার অন্বেষণ, আর এম জি সেক্টর   প্রসার, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নসহ নানান সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। 
 
এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা। আর্জেন্টাইন ফুটবলের একটি বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশে রয়েছে। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, বাংলাদেশের এই সমর্থনকে স্বীকৃতি দিয়েছে।
 
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া সেক্টরসহ অন্যান্য ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমরা কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং পরিবেশ ইস্যুতে একসাথে কাজ করতে পারি। 
 
উক্ত সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিজ কাজী আনারকলি, মহাপরিচালক, দক্ষিণ আমেরিকা অনুবিভাগ, তারিক হাসান, পরিচালক, দক্ষিণ আমেরিকা অনুবিভাগ,সিয়াম রহমান, সহকারী সচিব, দক্ষিণ আমেরিকা অনুবিভাগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর