ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে --উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৫ রাত ৯:৩৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা go মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে নির্যাতিত গৃহকর্মী ১৩ বছর বয়সী সম্পূর্ণ সুস্থ কল্পনাকে দেখতে যান। কল্পনাকে তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা ও সফল প্লাস্টিক সার্জারি করার পর সুস্থ জীবন এবং তার মুখমণ্ডলের অবয়ব ফিরে পেয়েছেন। উপদেষ্টা কল্পনার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি কল্পনাকে বলেন, তুমি এখন সুস্থ হয়েছো এবং বাড়িতে যেয়ে লেখাপড়া করবে উত্তরে কল্পনা বলেন, আমি বাড়িতে ফিরে লেখাপড়া করবো, লেখাপড়া শিখে ডাক্তার না হতে পারলে অন্য কিছু হবো, তবে কখনো অন্য 

 বাড়িতে আর কাজ করবো না। উপদেষ্টা কল্পনার লেখাপড়ার খরচের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন এবং বলেন তোমার লেখাপড়া খরচের জন্য আমি দায়িত্ব নিবো তবে, দোষী ব্যক্তির সাথে কখনো আপোষ করবে না। এই দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, আমরা পেপার পত্রিকায় সব সময় নির্যাতিত ভিকটিভের ছবি প্রকাশ করতে দেখি কিন্তু নির্যাতনকারী দোষী ব্যক্তির ছবি প্রকাশ ও প্রচার করতে দেখি না, যারা দোষী তাদের ছবি মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে সমাজের মানুষ অন্যায়কে জানতে পারবে এবং সচেতন ও সজাগ হবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির বাসিন্দাদের গৃহকর্মী থাকা অবস্থায় কল্পনা বছরের পর বছর ধরে প্রচন্ড নির্যাতন সহ্য করেছে। গতবছর অক্টোবরের শেষ দিকে যখন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয় তখন তার সারা শরীরে একাধিক পোড়ার আঘাত ছিলো এবং তার সামনের চারটি দাঁত ভেঙে দেয় নির্যাতনকারীরা। তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা এবং একাধিক অস্ত্রপচার ও প্লাস্টিক সার্জারির পর তার মুখের অবয়ব এবং সুস্থ জীবন ফিরে পাওয়ার পর পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য এখন প্রস্তুত কল্পনা। 

এ সময় উপদেষ্টার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মোঃ আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ