ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

উখিয়ায় ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শনে বিপিজেএফের কেন্দ্রীয় টিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ১২:০

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ । গতকাল রাতে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা স্থল পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগদেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আমানুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক, আমিনুল হক আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা।

বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রসংশার দাবিদার।

বিপিজেএফ সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, রোহিঙ্গাদের সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

এসময় বিপিজেএফ উখিয়া উপজেলা কমিটিকে মডেল ঘোষণা করে প্রশংসা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা শাখার  সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া, কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক  রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিন সহ মেলায় আগত বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারীপুরুষ অংশগ্রহন করেন।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত