ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিডি থাইয়ের লভ্যাংশের তথ্য গোপন রেখেছে ডিএসই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৫ বিকাল ৫:১০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ বিতরণের তথ্য গোপন রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোনো কোম্পানির ক্যাটাগরি অবনতির ক্ষেত্রে সময় না দিয়ে ব্যবস্থা নেয় ডিএসই। কিন্তু ক্যাটাগরি উন্নতির ক্ষেত্রে সময় ক্ষেপণ করে ডিএসইর কর্মকর্তারা। নিজেদের স্বার্থ হাসিল করে সুবিধা গ্রহণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কার্যদিবসে বিএসইসি, ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির লভ্যাংশ বন্টন কমপ্লায়েন্স রিপোর্ট গ্রহণ করলেও তা ওয়েবসাইটে প্রকাশ করেনি। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও তা প্রকাশ করেনি স্টক এক্সচেঞ্জ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম তাদের লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট গত ৬ ফেব্রুয়ারি ডিএসইকে জমা দিয়েছে।

জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট স্টক এক্সচেঞ্জে জমা দেয়ার কার্যদিবসে অথবা তার পরের প্রথম কার্যদিবসে ওয়েবসাইটে প্রকাশ করার বিধান রয়েছে। তবে তা প্রকাশ না করে গোপন রেখেছে ডিএসই।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট গত কার্যদিবসে অফিস আওয়ারের পরে পেয়েছি। তাছাড়া এটা কোনো পিএসআই বা মূল্য সংবেদনশীল তথ্য নয়। নিয়মানুযায়ী কোম্পানির সাথে যোগাযোগ করে কমপ্লায়েন্স রিপোর্ট যাচাই-বাছাই করে ডিএসই। আর এতেই সময় লেগে গেছে। আজকে দিনের মধ্যে যেকোনো এক সময় লভ্যাংশ বিতরণের নিউজটা ওয়েবসাইটে দিয়ে দিলেই চলে।

ডিএসইর সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৬৮ পয়সা।

Rp / Rp

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"