ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে -- বাণিজ্য উপদেষ্টা


মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি photo মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৫ রাত ১১:৫৭

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে।ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবোনা।তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না। এসময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

আজ সোমবার রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

টিসিবির কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো।আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই,আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। আমরা কার্ড সংশোধন করবো একই সাথে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করবো। দুটো কাজই দ্রুত করতে চাই উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন। 

কার্ড দেওয়ার ক্ষেত্র কোন রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না।যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তাঁর বলেও উল্লেখ করেন তিনি। 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী