ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাটের সম্ভাবনা কাজে লাগাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : বস্ত্র ও পাট উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৫ রাত ১১:৫৮

পাটের সম্ভাবনা কাজে লাগাতে পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার সন্ধ্যায় খুলনায় বিসিক আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই স্লোগান নিয়ে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। আমাদের মূল কাজ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা ও উদ্যোগকে সফল করতে দেশে বিদেশে মেলা আয়োজন করা,ট্রেনিং দেওয়া এবং পাট পণ্য তৈরির কাচামাল সহজলভ্য ও সুলভ করা। 

বাণিজ্য উপদেষ্টা বলেন,পাট পণ্য মেলা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তা ও পাট পণ্য ব্যবহারকারীদের মধ্যে আইডিয়ার আদান প্রদান ঘটবে। নান্দনিক বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিক প্রয়োজনীয় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর সমন্বয় করে এমন পণ্য উদ্ভাবন করা দরকার যা বিকল্প পণ্য নয় বরং স্বকীয়পণ্য হিসাবে ব্যবহারিক পণ্যে রুপান্তরের মাধ্যমে পাটের মূল্য সংযোজন হয় ও ব্যবসার সুযোগ সৃষ্টি হয়। সেই সুযোগটা আমরা ব্যবহার করতে চাই।পাটের স্বর্ণ যুগ যেটা ছিল তা ফিরিয়ে আনতে চাই।

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩০টি স্টল রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর