শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৪ তম সভা অনুষ্ঠিত
শ্রম আইন সংশোধন সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ(টিসিসি) এর ৮৪ তম সভায় সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের অকল্যাণ হয় এমন কোনো বিষয় সংশোধিত শ্রম আইনে থাকবে না। শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং সরকারি অন্যান্য স্টেকহোল্ডারের
পরামর্শ গ্রহণ করে শ্রম আইন সংশোধনের খসড়া করা হবে। খসড়া চূড়ান্ত করার পর আরও কোনো ত্রুটি পরিলক্ষিত হলে এ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সাথে সভা করে শ্রম আইন সংশোধনের খসড়া প্রস্তুত করে চূড়ান্ত করা হবে।
উপদেষ্টা আরও বলেন, দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরে একই কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে তাদের মোট ২১০ জন কর্মকর্তা ও কর্মচারী বদলি করা হয়। ময়মনসিংহে দেশের ১৪তম শ্রম আদালত প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও তিঁনি বলেন, কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানি বন্ধে আমরা কাজ করছি।
শ্রম ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সরকার পক্ষ , মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ কর্তৃক শ্রম আইনের বিভিন্ন ধারা ও উপধারা, আইএলও এর পরামর্শ , শ্রমিকদের বাৎসরিক মজুরি বৃদ্ধি, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, সমুদ্রগামী নাবিক, শ্রমিকদের লেঅফ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয়। সকল পক্ষের একমতের ভিত্তিতে শ্রম আইন সংশোধন করা হবে।
সভায় আইএলও এর প্রতিনিধিবৃন্দ পর্যবেক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর সদস্য হিসেবে শ্রমিকপক্ষ , মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল।
Rp / Rp
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার