সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএস এফ
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। এরপর তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি । হস্তান্তরকৃত দশজনের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু। সাতক্ষীরা বিজিবি সুত্রে বিষয়টি নিশ্চিত করা গেছে । হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঘোষালপুর গ্রামের মোঃ হচেন গাজীর ছেলে মোঃ মাহফুজ গাজী (২৯), রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর গ্রামের মো. সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬) ও মো. ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬)। বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষন নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭) ও তরুন বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে মোঃ আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪), সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব (০৮) এবং সোলান কান্তি দেবের মেয়ে হারী প্রেম (০৬)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Masum / Masum
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল