ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ জুলাই বিপ্লবে মেয়েরা ছিল সর্বাগ্রে বলেছেন - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৫ বিকাল ৫:৩
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের প্রতিটি প্রবর্তনের ভিতরে যত দুর্যোগ আছে, যত সংগ্রাম আছে, যত সংকট আছে সেখানে পুরুষের পাশাপাশি আমাদের মেয়েরা সবসময় উজ্জ্বলভাবে থেকেছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪  জুলাই বিপ্লবে মেয়েরা ছিল সর্বাগ্রে কিন্তু কালক্রমে ইতিহাস থেকে তাদের অর্জন অবজ্ঞা করা হয়, যার ফলশ্রুতিতে সমাজ থেকে তারা হারিয়ে যায়। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে যে সকল নারীরা শহীদ হয়েছে, আহত হয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের অর্জন ধরে রাখতে হবে, নারীদেরকে আমরা আর হারিয়ে যেতে দেব না।
 
আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অদম্য নারী পুরস্কার ২০২৪ এর আওতায় ঢাকা বিভাগের অদম্য নারীরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার  শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) রাজা মুহম্মদ আব্দুল হাই প্রমূখ।
 
উপদেষ্টা বলেন, আমার দেশের অর্থনীতির কথা যদি বলি গার্মেন্টস রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মেরুদন্ডকে জাগিয়ে রেখেছে হাজার হাজার নারীশক্তি। অর্থনৈতিক মেরুদন্ডে আমার দেশের কৃষির গুরুত্ব কম নয় উল্লেখ করে বলেন, এ কৃষি কজে আমার দেশের নারীর যে উপস্থিতি, নারীর যে পরিশ্রম এবং নারীর যে অবদান সেটা আমরা তা খুব সহজে ভুলে যাই, শুধু তাই নয় আমাদের মনোজগতে তার অবদান টুকু আমরা মনে রাখতে পারি না অথচ দেখা গেছে খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের টেবিল পর্যন্ত অবাধে পৌঁছে দিতে তাদের কতটা শ্রম দিতে হয়। কালক্রমে তাদের অর্জন অবজ্ঞা করার ফলে তারা আমাদের ইতিহাস থেকে হারিয়ে যায়। 
 
প্রতিটি নারীর জীবনে একটা সংগ্রাম থাকে, এ সংগ্রাম অতিক্রম করে নারীরা যে অর্জন করে তা অনেক বড় উল্লেখ করে উপদেষ্টা বলেন, আজ যে সকল নারী যারা কর্মে, মনোবলে, সংগ্রামে এবং সাহসের সাথে অসীম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা শুধু সমাজের একটি পুরস্কার নয়, সমাজের এক বড় উজ্জ্বল নক্ষত্র, সেই বার্তাটি বহন করে এই পুরস্কারে। তিনি এ অদম্য নারীদেরকে যারা ইতিমধ্যে সকল প্রকার প্রতিবন্ধকতাকে  উপেক্ষা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন তাদের প্রতি সম্মাননা জানান। 
 
অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী- সপ্না রানী ঘোষ, জেলা রাজবাড়ী; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী- মাসুদা আক্তার, জেলা নারায়ণগঞ্জ; সফল জননী শ্রেষ্ঠ অদম্য নারী- সেলিনা মজিদ, জেলা কিশোরগঞ্জ ; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে শ্রেষ্ঠ অদম্য নারী- লিপি বেগম, জেলা ফরিদপুর; এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে শ্রেষ্ঠ অদম্য নারী-  সামর্তবান, জেলা ফরিদপুর। শ্রেষ্ঠ অদম্য ৫ ক্যাটাগরির নারীদের সাফল্য কথা বিভিন্ন অবদানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে তাদের বক্তব্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তারা বলেন, নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করে একটা কারখানা তৈরি করবো, যার মাধ্যমে সমাজের অবহেলিত নির্যাতিত নারীরা কাজ করে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারবে। পরে উপদেষ্টা অদম্য নারী পুরস্কারে ভূষিত বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অদম্য নারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট  ও সনদ প্রদান করেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর