অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে।
উপদেষ্টা আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে SB Immigration কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে Online App-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে। তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘন্টা) লেগে যায়। তিনি আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।
যে সকল দেশ VISA ON ARRIVAL পাবে সে সব দেশের নাম সমূহ:
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রালিয়া, নিউজিল্যান্ড, রাশিয়ান ফেডারেশন, চীন, জাপান, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ইউরোপের দেশ সমুহ।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার