নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।
আজ(সোমবার) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি জেলা-উপজেলার স্কুল,কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সমগ্র দেশে আবারো খেলাধুলা,সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরও বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের নতুন চ্যালেঞ্জ দেশকে নতুন ভাবে গড়ে তোলা। এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হওয়ার মাধ্যমে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তার আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।
Rp / Rp
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার