ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হতে দিব না- সেলিমা রহমান


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৭-২-২০২৫ রাত ১১:৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে আমরা কোন নির্বাচন হতে দেব না। কারণ জাতীয় নির্বাচন হলে দেশে সুশাসন আসবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে, জনগণ আস্থা খুঁজে পাবে। এ সরকারের কাজ হলো নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর শকুনি লেকপাড় স্বাধীনতা অঙ্গনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন গণদাবিতে মাদারীপুর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি কিন্তু তার দোসরদের পতন ঘটাতে পারিনা নাই, তারা গঞ্জে গঞ্জে আছে। নেতাগিরি কোন মুখ দেখিয়ে হয় না, নেতাগিরি হয় কাজের মাধ্যমে। তারেক রহমান বলেছেন আপনারা জনগনের পাশে থাকেন। রাজনীতি হবে কাজের মাধ্যমে। অনেক রক্ত আর জীবনের বিনিময়ে একটি স্বাধীনতা গভমেন্ট পেয়েছি। তার চেষ্টা করছে তবুও দেখেন দ্রব্যমূল্য আজ লাগামহীন। মানুষের জীবন আজ নিরাপদ নয়। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনাদের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। জনগনের পাশে গিয়ে তাদের সমর্থন নিতে হবে যাতে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। হাসিনা ও তার দলের লোকেরা যে নির্মম অত্যাচার করেছে সেখান থেকে কয়েকজন ফিরে আসতে পেরেছে বাকিরা কেউ ফিরে আসতে পারেনি। তার বিচার হতে হবে, অবশ্যই বিচার হবে।

বিএনপিতে কোথা থেকে হাইব্রিড এসছে প্রশ্ন তুলে সেলিমা রহমান বলেন, সে বিএনপির কেউ না। কারণ সে আন্দোলন করে নাই, সংগ্রামে ছিল না, নেতাকর্মীদের গুম খুনের দুঃখ তার বুকের মধ্যে নাই। বিএনপি আওয়ামীলীগের কোন দোষরকে জায়গা দিবে না। তারেক রহমান যে ম্যাসেজ দিয়েছে তা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রন। আপনারা বাজার সিন্ডিকেট বন্ধ করবেন। দোষরদের বিরুদ্ধে কাজ করবেন। যাতে দোসররা আইনশৃক্ষলা নষ্ট করতে না পারে। তারেক রহমান শুধু জনগনের ভালবাসায় বেচে আছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে হত্যার করার চেষ্টা করা হয়েছিল। নেত্রীকে দশ বছর কারাগারে কাটাতে হয়েছে। শুধু তাই নয় তাকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। আপনারা জনগনের পাশে থাকবেন।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাভলূ, মামুন অর রশিদ বাবুল, জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদসহ জেলা ও ৫টি উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Rp / Rp

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ -- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে .... স্বাস্থ্যমন্ত্রী

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর