ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং দরিদ্র মানুষের সেবা দেওয়াটা আমাদের প্রধান কাজ -উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৫ রাত ১১:১০

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এ দুই মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং দরিদ্র মানুষের সেবা দেওয়াটা আমাদের প্রধান কাজ।

তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এর সঞ্চালনায় ডিসি সম্মেলন ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিবেশনে এ কথা বলেন।

জেলা প্রশাসক সম্মেলনের এ অধিবেশনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেশনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন জেলার কার্যক্রমের ওপর বিভিন্ন জেলার জেলা প্রশাসকগন নানা সমস্যা ও করণীয় বিষয়ে উপর অভিব্যক্তি প্রকাশ করেন। এর উত্তরে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তবর্তী সরকার প্রতিষ্ঠার পর আগের সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত দেখা গেছে। এই অনিয়ম, শৃঙ্খলার কাঠামোগত পরিবর্তন এনে তা বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, আরো অন্যান্য বিষয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবিক্ষণ ও সমন্বয় করে আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় দুই মন্ত্রণালয়ের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, জেন্ডার ভায়োলেন্সে ভাতা প্রদান ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ জায়গায় যেত, যার ফলে অনেক বয়স্ক মানুষগুলো কষ্ট পেত, তাদের কাছে ভাতা পৌছাতো না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সেবা সমূহ দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর