ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৫ রাত ১০:২৬

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

আজ(বুধবার) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে যারা আজ আনুষ্ঠানিকভাবে শেষ দিন। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলার স্কুল,কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। 

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের শক্তির ইতিবাচক ও সৃজনশীল প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি দেশের জন্য তরুণরা নির্দ্বিধায় জীবন দিতে পারে। তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি তরুণরা দেশ পুনর্গঠনে তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার কার্যগুলোতে যদি তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে বাংলাদেশ দীর্ঘসময় এর সুফল ভোগ করবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে বুকের সামনে বুলেট পেতে নিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়তে আপনারা সেই একইভাবে সরকারের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর