ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান। - স্থানীয় সরকার উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-২-২০২৫ রাত ১০:৩২

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে ধরনের উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

আজ(মঙ্গলবার) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত 'জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। 

উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে। এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নাগরিক সেবায় গতিশীলতা আনয়নে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা। 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আমাদের নিজেদের চিন্তা- চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরী। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পর বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়া উচিৎ বলে মনে করেন উপদেষ্টা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব(প্রশাসন) এ.কে.এম. তারিকুল আলম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর