ভাঙ্গায় ওরিয়েন্ট লাইব্রেরির কমিটি গঠন
ভাঙ্গা পৌর এলাকার চৌকি আদালত সংলগ্ন ঐতিহ্যবাহী ওরিয়েন্ট ক্লাবের কমিটি পূনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি কণ্ঠ ভোটে এই কমিটি গঠন করা হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুসারে পদাধিকার বলে চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম মহোদয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
চৌধুরী ওয়াহিদুজ্জামান সাধারণ সম্পাদক, তারেকুল ইসলাম তারেক সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আবু সাঈদ খোন্দকার কোষাধ্যক্ষ ও জাকির হোসেন দপ্তর সম্পাদক, এছাড়াও মহিলা সম্পাদিকা হিসেবে ভাঙ্গা গার্লস স্কুলের সিনিয়র শিক্ষিকা বেলী আহমেদ,নার্গিস ওয়াহিদ ও আনজুমান আরা বকুল সরাসরি কন্ঠভোটে নির্বাচিত হন।
বুধবার রাতে সাধারণ সভায় নবাগত কমিটি ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক। মঙ্গলবার সাধারণ সভায় সভাপতিত্ব করেন ওরিয়েন্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব জনাব কাজী কায়সার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, ভাঙ্গার সাংস্কৃতিক ও সামাজিক চেতনার সংগঠন বিলুপ্ত খেলাঘর এর অন্যতম সংগঠক জনাব কামাল আহমেদ, মনজুর হাসান খান, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, মামুনুর রশীদ, মহসীন তালুকদার, এডভোকেট জহুরুল হক মিঠুন, শাহেদ কামরান পামেল, ডা. ফিরোজ খান, এডভোকেট সোহাগ, টিটু, আরমান মোল্লা প্রমুখ।
নবাগত কমিটির সকলকে ক্লাবের সকল সদস্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির পরিচিতি করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পাশাপাশি আগামী দুই বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
উল্লেখ্য ১৯৬৪ সালে স্থাপিত ভাঙ্গা ওরিয়েন্ট লাইব্রেরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু। ৮০ দশকে ভাঙ্গা উপজেলায় শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন হিসেবে ক্লাবের সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। কালের গর্ভে হারিয়ে যায় ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য। অতঃপর ক্লাবের ভগ্ন দশা থেকে ভাঙ্গা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ সাহেব ও ভাঙ্গার উদীয়মান প্রজন্ম এবং একই সাথে কাজী কায়সারসহ আরও অনেকে এগিয়ে আসেন। দেশ বিদেশের ভাঙ্গার সন্তানরা ওরিয়েন্ট ক্লাবের পুনঃ নির্মাণে হাত বাড়িয়ে দেন।
ক্লাব বিনির্মানে ভাঙ্গার খবর পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে সকলের দৃষ্টি আকর্ষণ করে এগিয়ে আসেন। ভাঙ্গায় ওরিয়েন্ট লাইব্রেরির কমিটি গঠনঅতঃপর ভগ্ন দশা কাটিয়ে দৃশ্যমান মাটির উপর তিনতলা পর্যন্ত গড়ে তোলা হয় নিবেদিত মানুষের আর্থিক সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায়। নবাগত সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াহিদুজ্জামান এবং এ্যাপোলো নওরোজ ২০১৮ সাল থেকে ওরিয়েন্ট ক্লাবের সার্বিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া