ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। - পরিবেশ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-২-২০২৫ সকাল ৮:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। পাহাড় কাটার ক্ষেত্রে কেবল শ্রমিক নয়, মালিককেও আইনের আওতায় আনতে হবে। পাহাড়, নদী, সমুদ্রসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। পরিবেশ সংরক্ষণ শুধু ব্যক্তি স্বার্থের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব।

 

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ‘মহান ২১শে বইমেলা-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

 উপদেষ্টা বইমেলায় পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধেও মত প্রকাশ করেন এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা যদি বইমেলায় পলিথিন বন্ধ করতে পারি, তাহলে অন্যান্য ক্ষেত্রেও পরিবেশবান্ধব উদ্যোগ নিতে পারব। কর্ণফুলী নদী পলিথিনে ঢেকে যাচ্ছে, এটি রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, “এই মেলা শুধু বইয়ের নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিবেশ সচেতনতার প্রতিচ্ছবি।

 

উপদেষ্টা বলেন, আমরা চাই চট্টগ্রাম তার নান্দনিকতা ও প্রকৃতির জন্য বিখ্যাত থাকুক, দূষণের জন্য নয়। উপদেষ্টা জাহাজভাঙা শিল্প থেকে সৃষ্ট দূষণ, পাহাড় কাটা ও কৃষিজমি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কেউ কখনো জিততে পারেনি। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে যাই, তবেই টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে 

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সহ বিশিষ্ট লেখক, প্রকাশক, পরিবেশবিদ সংস্কৃতিসেবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ পদক বিতরণ করেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর