ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। - পরিবেশ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১০:৩১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুতের অপচয় রোধে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। ভবনগুলো যেন ইকো-ফ্রেন্ডলি হয়, সে অনুযায়ী ডিজাইন করতে হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে মাসভিত্তিক কর্মপরিকল্পনা করতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন তিনি। নদী ভরাট ও ধুলা দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ খায়রুল হাসান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পূর্বাচল নতুন শহরের ১৪৪ একর শালগাছপূর্ণ ভূমি "বিশেষ জীববৈচিত্র্য এলাকা" হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গাছ সংরক্ষণে বন অধিদপ্তরের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ কর্মসূচি চলবে।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর