ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১২:৪২

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হলেও পরিবেশের স্বাস্হ্যকে গুরুত্ব দেয়া হয়না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।

উপদেষ্টা আজ বিকালে সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

 নিরাপদ খাদ্য নিশ্চিত করণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনের বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কীনা তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরণের খাদ্য দিয়ে আমাদের কোন লাভ নাই। শুধু বিল্ডিং থাকলে হবে না কাজ করতে হবে মানুষ দিয়ে তাদের আবার দক্ষ হতে হবে। গবেষণা পর্যায়ে যেমন বিজ্ঞানী লাগবে তেমনি মাঠ পর্যায়ে কর্মী লাগবে।

উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সাথে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরো বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান তিনি। 

পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাফওয়ান সদ্যের নামে মুল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এসময় শহীদ সাফওয়ান সদ্যের বাবা ডাঃ আখতারুজ্জামান লিটন, মাতা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক একাডেমির কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি উপস্হিত ছিলেন।

 উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে Professional Skill Development Training Through " Specialized Training Course (STC) For the Livestock Officers এর সমাপনী কোর্সে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত হন। এ কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য আগামীকাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টসহ সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, পণ্য সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্যোগ।

উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারের লক্ষ্যে সরকারি অর্থে আন্তর্জাতিক মানের এই ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি স্থাপন করা হয়। এরমূল উদ্দেশ্য নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিতে সঠিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সংক্রমণ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করা।

প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ( এলআরআই) এর আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ বয়জার রহমান, এলআরআই এর পরিচালক ড. মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তর ও এলআরআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ