ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সিয়াম সাধনার মাধ্যমে পরিশুদ্ধ জীবন গড়তে হবে -ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৭:৩৩

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,

রোজার লক্ষ্য হলো পরিশুদ্ধ জীবন গঠন করা। সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ জীবন গড়তে হবে। 

 

আজ দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, রমজান মাসে মিথ্যা, সুূদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি প্রভৃতি ত্যাগ করতে না পারলে রোজা রেখে লাভ নেই। রোজা রেখে ওজনে কম দেওয়া, মজুমদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা- এগুলো রোজার অন্তর্নিহিত তাৎপর্যের পরিপন্থী। তিনি রোজা পালনের মাধ্যমে চরিত্র সংশোধন, নৈতিকতার উজ্জীবন ঘটানো ও সুকুমার বৃত্তি জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

রমজানের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন,

আল্লাহর সন্তুষ্টির নিয়তে রোজা রাখতে হবে। এর মাধ্যমে আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাত পাওয়া যাবে। রমজান মাসে ভোগ, বিলাস, কামনা, বাসনা ও দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে হবে। আমাদের রিপুকে ত্যাগের আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে হবে। 

 

রমজানকে অফুরন্ত রহমতের বার্তা উল্লেখ করে ড. খালিদ বলেন, এটাই হতে পারে আমাদের শেষ রমজান। একবার পৃথিবী হতে চলে গেলে ফিরে আসার কোনই সুযোগ নেই। সেকারণে এই রমজান মাসের সমস্ত রহমত আমাদেরকে অর্জন করতে হবে। সৎ জীবনযাপন করতে হবে। দেশের সম্পদ আত্মসাৎ করার মানসিকতা পরিহার করতে হবে।

 

রমজানকে কোরআন নাজিলের মাস উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। তিনি এমাসে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআনকে বুঝা, কোরআনে বর্ণিত আদেশ-নিষেধকে মেনে চলা ও কোরআন চর্চার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, এমাসে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

 

ব্যবসাকে 'ইবাদত' অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে রমজান মাসে পণ্যের মূল্যের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে রমজান মাসে দ্রব্যমূল্য দ্রুত গতিতে বেড়ে যায়। তিনি রমজানের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর