ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৫ রাত ১০:৫৭

রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার এর ব্যারাকসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অনুরোধ করেন।

উপদেষ্টা বলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো তারা যেন এসময় জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে। এটি করতে পারলে, ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা স্বস্তি পাবে।

 

রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিনয় পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরো ভালো।

 

লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, "আমি যতটুকু জেনেছি উনারা নাকি সিগারেট খাচ্ছিলো, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলো। উনারা (লোকেরা) বাধা দেয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মেরেছিল।" তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সকলকে অনুরোধ করবো, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে। তিনি আরো বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।

 

উপদেষ্টা এর আগে 'পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)'-এর ব্যারাকসমূহ পরিদর্শন করেন। তিনি তাদের বাসস্থান ঘুরে দেখেন ও খাবারের মান বিশেষ করে বিভিন্ন ইফতারি সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। খাবারের মানের ব্যাপারে যেনো কোনো আপস না করা হয়- এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে নির্দেশ দেন। 

 

উপদেষ্টা এসময় জানান, রমজানের সময় ব্যারাকের পুলিশ সদস্যদের জন্য প্রাপ্য (নির্দিষ্টকৃত) খাবারের চেয়ে বেশি খাবার দেয়া হয়। ব্যারাকসমূহের রান্নাঘরের গ্যাস লাইনে পর্যাপ্ত প্রেসার বা চাপ না থাকায় রান্নায় সমস্যা হচ্ছে বিধায় উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জ্বালানি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ