আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৬ মার্চ রাজধানীতে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার
নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েবের আয়োজনে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আগামী ৬ মার্চ শুরু হয়ে এ মেলা শেষ হবে ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে।
এ উপলক্ষে আজ রাজধানীর উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু।
তিনি বলেন , ওয়েব এই মেলার মাধ্যমে তার সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা আয়োজনেয় মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হবে।
নাসরিন আউয়াল মিন্টু বলেন, এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার, যা জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে সেইসব নারীদের সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে | এছাড়া মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিনশত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ওয়েব সভাপতি বলেন, এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied