মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ
রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেল ও দেশি অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ রবিউল ইসলাম (২৫), ২। মোঃ সাগর মিয়া (২৪) ও ৩। মোঃ বিশু ওরফে ফারদিন (২৫)।
বুধবার (৫ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০২.৩০ ঘটিকায় উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যক্তি উত্তরখান থানাধীন দোবাদিয়া বাজারস্থ গাজী মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল, সাগর ও বিশুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, তাদের নির্দিষ্ট কোন পেশা নাই। তারা ইতোপূর্বে একাধিকবার উত্তরখান থানা ও আশেপাশের এলাকায় ছিনতাই করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে ডিএমপির উত্তরখান থানায় দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Ahad Hossain / Ahad Hossain
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied