পাটপণ্য মেলার উদ্বোধন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চলবে ১০ মার্চ পর্যন্ত
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,' পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয়। পাটের রফতানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসেন তার জন্য যা প্রয়োজনীয় তার সবই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে হলে কি করা লাগবে কোথায় বিনিয়োগ করতে হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) 'জাতীয় পাট দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬মার্চ-১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১ মার্চ-২৫মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, 'এখানে কৃষকদের বীজ, সার, পাট পঁচন প্রক্রিয়া সহজীকরন , গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রনোদনামূলক কার্যক্রম করা হয় তা নীতি সহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত,জেপিডিসি'র মাধ্যমে এক হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি'তে) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাট পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।'
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন,' আমরা দেখেছি, কোভিড পরবর্তীতে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কাঁচাপাটের বাজারে যে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হল, দুই হাজার টাকার পাট ৭০০০ টাকা হলো। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রেতা সমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই সরে যাওয়ার ফলস্বরূপ শিল্প উদ্যোক্তা এই সমস্যা গত দুই তিন বছর ধরে ভোগ করে আসছেন এর একটা পরিত্রাণ দরকার। '
অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।
উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম, অতি. সচিব সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের অধীনস্হ দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃনদ।
Rp / Rp
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত
"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"
Link Copied