নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না - স্থানীয় সরকার উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না"; সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
আজ(শনিবার) ঢাকার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে এলজিইডি কর্তৃক আয়োজিত "শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী। সে কারণেই নারীর সমঅধিকার ও সমঅংশীদারত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ বলে উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তেমনিভাবে ২০২৪ এ নতুন বিজয় গাঁথা সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে ধর্মকে ব্যবহার করে, নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে৷ এ বিষয়ে তিনি দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আজ যে ১০ জন নারীদের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীর সম্মাননা প্রদান করা হলো তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করবো আপনারা নিজেরা যেভাবে দুঃখময় জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছেন, তেমনি ঘুরে দাঁড়ানোর জন্য অন্যান্য নারীদের উৎসাহিত করবেন। এলজিইডির সকল কার্যক্রমে নারীদের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
"অধিকার, সমতা, ক্ষমতায়ন - নারী ও কন্যার উন্নয়ন"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী দিবস-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী(চলতি দায়িত্ব) জনাব মো: আব্দুর রশিদ মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
Link Copied