ফায়ার ফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান
সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে আরো পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে নয়নের পিতা-মাতার হাতে ০৫ (পাঁচ) লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
চেক প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দফায় নয়নের বাবা-মায়ের হাতে পাঁচ লক্ষ টাকার অনুদান তুলে দেন। সবমিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে মোট ১০ (দশ) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তাছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নিহত নয়নের পরিবারকে গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নগদ এক লক্ষ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
Rp / Rp
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার