ভেদরগঞ্জে বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে
আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ভেদরগঞ্জ উপজেলার সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তাফিজ, আক্তার হোসেন রাড়ী, জাকির হোসেন তপাদার,
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আকন,পৌরসভার সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
এসময় হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। আর আমরা ত্যাগী ও পরিশ্রমী এবং বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শরীয়তপুর-৩ আসনের আগামী দিনের কান্ডারী মিয়া নুর উদ্দিন অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Rp / Rp
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর -- আখতার হোসেন
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার
মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব