ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৫ রাত ৯:২৪

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৮টি স্থানে স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস। আজ ১১ মার্চ রোজ মঙ্গলবার শাহবাগ জাদুঘরের সামনে ১১ দিন ব্যাপী স্থির সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় স্থির সমাবেশের পাশাপাশি উপস্থিত পথচারীদের ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।

 

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে স্থির সমাবেশ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে এসব স্থানে দাঁড়িয়ে এ স্থির সমাবেশ করেন। ব্যানারগুলোতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা ও দুর্ঘটনায় করণীয় বিষয়ে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। প্রতিটি ব্যানারের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়।

 

ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মহড়া ও গণসংযোগ করলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নির্দেশনায় এবারই প্রথম স্থির সমাবেশ করা হয়। ১১ মার্চ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে স্থির সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমের সাথে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। 

 

সমাবেশ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর