উত্তরখানে চাঞ্চল্যকর উপাধ্যক্ষ হত্যার রহস্য উদঘাটন, মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে দুই হত্যাকারী গ্রেফতার
রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মো. নাজিম হোসেন (২১) ও ২। রুপা বেগম ওরফে জান্নাতি (২৩)।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সকালে ফরিদপুর রেলষ্টেশন এলাকা হতে ফরিদপুর সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের পরপরই ভিকটিমের ফ্ল্যাট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি, একটি ধারালো চাকু ও রক্ত মাখা জামা-কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) রাত ২:০০ ঘটিকা থেকে ভোর ৪:০০ ঘটিকার মধ্যে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয় তলা বিল্ডিং এর ৪র্থ তলার ৬নং ফ্ল্যাটে খুন হন। এ খুনের ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় ১১ মার্চ ২০২৫ তারিখ একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ভিকটিম সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখানের পুরানপাড়া বাতান এলাকায় তার স্ত্রীর পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ করার জন্য গত ৩/৪ মাস যাবৎ সে এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) বিকেলে বাদী সংবাদ পান তার বড় ভাইকে অজ্ঞাতানামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার শয়ন কক্ষের ভিতর ফেলে রেখেছে। উল্লেখ্য, স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সকাল ০৭.০০ ঘটিকার দিকে তিনি মারা যান। উত্তরখান থানা পুলিশ মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
থানা সূত্র আরও জানায়, মামলাটি রুজুর পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে উক্ত হত্যা মামলার রহস্য উদঘাটন করে উত্তরখান থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সকালে ফরিদপুর রেলষ্টেশন এলাকা হতে ফরিদপুর সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুটি মোবাইলফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার ২/৩ দিন পূর্বে কমলাপুর রেলস্টেশনে ভিকটিম মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার সাথে গ্রেফতাকৃত মো: নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাতির পরিচয় হয়। পরিচয় হওয়ার সুবাধে ভিকটিম গ্রেফতারকৃতদের তার ফ্ল্যাটে নিয়ে আসেন। একপর্যায়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া রুপা বেগম ওরফে জান্নাতিকে তাহার ফ্ল্যাটে আটক করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করে। গ্রেফতারকৃতরা নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত রাগ ও ক্ষোভ থেকে সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) রাতে ধারালো বটি দিয়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উপযুর্পরী আঘাত করে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃতুবরণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা
Link Copied