ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

তৃতীয় দফায় বাড়ছে হজ নিবন্ধনের সময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ২:১২

হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলে তা আরও বাড়ানো হচ্ছে। তবে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে নিবন্ধনের সময় বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।  

জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক বলেন, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। যেহেতু এখনও কাঙ্ক্ষিত নিবন্ধন হয়নি তাই আবার সময় বাড়ানো হবে। তবে কতদিন বাড়বে তা এই মুহূর্তে বলতে পারছি না।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রমে পরিদর্শন করতে বর্তমানের সৌদি আরবে রয়েছেন। তিনি দেশের ফেরার পর হজের নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে।

চলতি বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা রয়েছে ১০ হাজার ১৯৮টি। আর বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার। সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।

নিবন্ধনের সাড়া কম হওয়ার কারণ ব্যাখ্যা করে হজ অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা এ নিবন্ধনের সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনের সাড়া কম মিলেছে। আশা করছি নির্বাচন শেষ হয়েছে এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে।

হজ এজেন্সিগুলোর মালিকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সঙ্গে যোগ হয়েছে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। এর সঙ্গে টানা অবরোধ ও হরতাল। বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। এখন নির্বাচন হয়ে গেছে। আশা করছি যারা হজে যেতে ইচ্ছুকরা দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করবেন।

অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না। তাই এবার নিবন্ধনে খুবই ধীরগতি।

এদিকে পবিত্র হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।

এ ব্যাপারে আইনজীবী আশরাফ-উজ জামান বলেন, সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নোটিশে হজের মোট খরচ ৪ লাখ টাকায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। হজের মতো একটি ফরজ ইবাদতের অতিরিক্ত মূল্য নির্ধারণ করা বাধা সৃষ্টির নামান্তর।

নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে জানান আইনজীবী আশরাফ-উজ জামান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Admin / Admin

বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নতুন ডিসি পেলো ১১ জেলা

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে

স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ/ উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক