ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

লালমোহনে বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল


মো: কাজল, ভোলা দক্ষিণ  photo মো: কাজল, ভোলা দক্ষিণ
প্রকাশিত: ২১-৩-২০২৫ বিকাল ৭:২৩

ভোলার লালমোহনে ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও ১০ নং মোতাহার নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

 

এ সময় পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাতাব্বর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, শ্রমিকদল সদস্য সচিব ফরহাদ রেজা সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত