ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ২:৭
রাজধানীর পশ্চিম নাখাল পাড়াসহ আশেপাশের এলাকার তিন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আজিজুর ইসলাম (৩৫), ২। মোঃ রাজু (২৮) ও ৩। মোঃ রফিকুল ইসলাম।
 
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি ও ছিনতাইকারী তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার রেল লাইনের পশ্চিম প্বার্শে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীচে রাস্তার ওপর দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক  বিক্রির নগদ ১৭  হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পশ্চিম নাখালপাড়াসহ  আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি  মামলা রয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত