মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্হাপনা চালু করা সম্ভব উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন সন্দ্বীপ মৎস্য ও প্রাণিসম্পদে ভরপুর; এখানে মহিষ, ভেড়াসহ মাছের ব্যাপক সম্ভবনা রয়েছে। সন্দ্বীপসহ দেশের সর্বত্র মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
উপদেষ্টা আজ দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সথে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন ও মতবিনিময় অংশ গ্রহণ শেষে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উভয়খাতকেই বিদ্যুৎ বিল একটি নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়। কিন্তু কৃষিতে আরো কম রেটে বিদ্যুৎ বিল দিতে পারে। আর তাই খামারিরা কৃষির মত ভর্তুকি মূল্যে যেন বিদ্যুৎ বিল দিতে পারে সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক তৈরি করা হচ্ছে এর ফলে খামারিরা সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেতে পারেন।
সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদের পরিচালক ডাঃ আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলী আজম, উপজেলাধীন বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য ও মৎস্য খামারিরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সন্দীপে চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের ফলেই সন্দ্বীপের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৫০ বছরে সন্দ্বীপে কোন উন্নয়ন হয়নি এটা আমাদের লজ্জার কিন্তু অন্তর্বর্তী সরকার- সন্দ্বীপের উন্নয়ন সাত মাসে দৃশ্যমান করেছে।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী