ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক -ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৭:৩২

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

আজ (বুধবার) সকালে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খতমে কুরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূ-খণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাটি-হাটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যূতি আছে। তারপরও আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে একইসময়ে বহুদিন স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙ্গিকে এগোতে পারিনি। এতে হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারব। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তিনি সকলকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদেরকে প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে আগামীদিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ড. খালিদ আরো বলেন, আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রজ্বল আবহাওয়া, সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। পৃথিবীর কোন কোন দেশে প্রচণ্ড শীত, কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া বৈচিত্র্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত মিলে এদেশটি অপরুপ।

ড. খালিদ আরো বলেন, এদেশের মাটিও অত্যন্ত উর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফুটে। তিনি দেশের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআন কর্মসূচিতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।

পরে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে এ ফাউন্ডেশনে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত