নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার জরুরি হয়ে পড়েছে -- আ স ম আব্দুর রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে উচ্ছেদের মাধ্যমে ছাত্র-জনতা এক অসম্ভবকে সম্ভব করেছে।’
আজ বুধবার (২৬ মার্চ) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সম্মানে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আ স ম আব্দুর রব বলেন, ‘পতিত সরকারের ধ্বংস করে দেওয়া দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করতে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
তাই দেশকে নতুনভাবে গড়তে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরাতন লুণ্ঠন ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কার জরুরি হয়ে পড়েছে। এ জন্য সংস্কার প্রশ্নে সব দল একমত থাকতে হবে। এর ফলে যথাযথ সংস্কারের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব ও জেলা জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, জেএসডি নেতা আলতাফ মাস্টার, খোরশেদ আলম, আলমগীর হোসেন বাহার, মনতাজ মেম্বার, যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, শিব্বির দেওয়ান, এহসান রিয়াজ ও জেএসডি নেতা মোখলেছুর রহমান ধনু ও আবুল বাছেত খোকন প্রমুখ।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া