বাংলাদেশে গণতান্ত্রিক-ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে : উপদেষ্টা মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক-ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে। বুধবার (২রা এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহিদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।
মাহফুজ আলম বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহিদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহিদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহিদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া