এক মাসের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
আগামী এক মাসের মধ্যে আলুর দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে আলু জোরেশোরে বাজারে আসবে তখন দাম কমে যাবে। এই মুহূর্তে যেসব আলু আসছে তা উত্তরবঙ্গের নীলফামারী, ঠাকুরগাঁওয়ের, তা এখনো যথেষ্ট নয়।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকায় দেশব্যাপী ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ডিসেম্বর ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খেজুর আমদানিতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, এ নিয়ে আমদানিকারকরাও প্রশ্ন তুলেছিল এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুল্ক কমাতে পারি না। সে জন্য আমরা এনবিআরের কাছে আবেদন জানাতে পারি। সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে যেন তারা শুল্ক একটু কমাতে পারে।

মন্ত্রী বলেন, পাশাপাশি ব্যবসায়ে যখন আমি এফবিসিসিআইয়ের সভাপতি ছিলাম সে হিসেবে আমি ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজনীতি আর ব্যবসা সাংঘর্ষিক না সহযোগী।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল