নিজ পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল শিশু রিয়ার
নিজ পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল শিশু রিয়ার
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বজলু মাস্টার বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মোঃ জাহের হোসেনের সাত বছরের মেয়ে রিয়া নিজ পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে রিয়া বাড়ির পুকুরে সাঁতার শেখার সময় হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।
রিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া