হাওরে জিরাতিদের সমস্যা সমাধানের সম্ভাব্য সবকিছুই করা হবে -- আলী ইমাম মজুমদার
হাওরে জিরাতিদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে মর্মে উল্লেখ করছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা হাওরের জিরাতিদের সাথে আজ এক মতবিনিময় সভায় তিনি উপস্থিত থেকে জিরাতিদের সমস্যার কথা শুনেন। এসময় কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
হাওরাঞ্চলের মৌসুমী কৃষকরা জিরাতি হিসেবে পরিচিত। হাওরাঞ্চলে একটিমাত্র ফসল হয় যা বোরো হিসেবে পরিচিত। জিরাতিরা বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত কোন রাস্তা না থাকায় তাদের উৎপাদিত ফসল আনা নেওয়ার সমস্যা,
বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খননসহ বন্যা এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য
আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি উপদেষ্টার নিকট তুলে ধরেন। এছাড়াও বিষ প্রয়োগ করে মাছ ধরা এবং নদীতে ফেরি পারাপারের জন্য অতিরিক্ত টোল নেওয়ায় তাদের অসুবিধার কথা বলেন। ইটনা উপজেলায় একটা বাফার গুদাম তৈরির বিষয়ে উপদেষ্টার সহায়তা কামনা করেন।
উপদেষ্টা জিরাতিদের সমস্যা ধৈর্যসহকারে শুনেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ করাসহ
দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা প্রশাসনকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাসহ নিয়মিত মনিটরিং করার পরামর্শ দেন। বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত রাস্তা তৈরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফিজিবিলিটি স্টাডির জন্য অনুরোধ করেন। জিরাতিদের বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খনন এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইটনা উপজেলায় বাফার গুদাম তৈরির জন্য ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
জিরাতিরা হাওরাঞ্চলে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের খাদ্যের যোগান দেন, তাদের সমস্যা সব সময়ই গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
জিরাতিদের সাথে মতবিনিময় শেষে তিনি জিরাতিদের নিয়ে ভাতশালা হাওর ঘুরে দেখেন।হাওরের বোরো ফসল দেখে সন্তোষ প্রকাশ করেন। জিরাতিরা উপদেষ্টাকে জানান আগামী দশ দিনের মধ্যেই হাওরাঞ্চলে আগাম বোরোধান কাটা শুরু হবে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল