ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

লালপুর থানা থেকে ছিনতাই করে নেওয়া ছাত্রদল নেতা ফের গ্রেফতার আসামী ছিনতাই ঘটনায় ১৫৮ নেতাকর্মীর নামে মামলা ॥ নারী সহ আটক ৩


মোজাম্মেল হক, লালপুর photo মোজাম্মেল হক, লালপুর
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:৪৯

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামী ছাত্রদল নেতা রুবেল হোসেনকে প্রায় ২০ ঘন্টাপর বুধবার বেলা ২ টার দিকে ফের গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এদিকে থানা থেকে গ্রেফতারকৃত আসামী ছিনতাই এর ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা (৩৫), রুবেলের ২ বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি (২৭) ও রুপা খাতুনকে (২৫) গ্রেফতার করেছে। এঘটনায় উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু রায়হান সুইটকে প্রধান আসামী করে বিএনপি, যুবদল ও ছাত্র দলের ১৫৮ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বাগাতিপাড়া থানার মামলায় মঙ্গলবার বিকেলে রুবেল হোসেনকে গ্রফতার করা হয়। তাকে গ্রেফতারের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে শ্লোগান দিতে দিতে থানা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথ বাহিনী ।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, বাগাতিপাড়া থানার একটি মামলায় গ্রেফতার রুবেল হোসেনকে থানা থেকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল এসময় শতাধিক লোকজন এক যোগে থানায় প্রবেশ করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ৩৮ জন এজাহার নামীয় সহ ১৫৮ জনের নামে থানায় মামলা হয়েছে।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত