আসামী ছিনতাই এর ঘটনায় লালপুর থানার ওসি প্রত্যাহার
নাটোরের লালপুর থানা থেকে আসামী ছিনতাই এর ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ ৪ পুলিশকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত অন্যরা হলেন এএসআই সাথী খাতুন, কনস্টেবল রাজিব হোসেন ও কনস্টেবল লতিফা খাতুন। বুধবার তাদের এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়।
লালপুর থানার ওসি নাজমুল হক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য. গত বছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় বাগাতিপাড়া থানার এক মামলায় মঙ্গলবার বিকেলে নাটোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে গ্রফতার করা হয়। খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মী থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে শ্লোগান দিতে দিতে থানা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথ বাহিনী । দুপুরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে রুবেলকে ফের গ্রেফতার করা হয়।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া