বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম পার্বত্য জনপদ দোপানীছড়ায় সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১০০০ ফুট পাইপ বিতরণ করলো রুমা ব্যাটালিয়ন
বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত গহীন এবং দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি।
অদ্য ১১ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি'র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় বিজিবির জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল।গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বিজিবি'র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। এসময় সেক্টর কমান্ডার সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ দুর্গম দোপানিছড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন জণকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও জণকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
Ahad Hossain / Ahad Hossain
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
Link Copied