ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গনঅভ্যুত্থানেও মেয়েরাই ছিল সর্বাগ্রে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৪-২০২৫ সকাল ৮:৪৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আমরা এ দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষের কাছে থেকে বিগত ফ্যাসিস্ট সরকার কতটা দূরে সরে গিয়েছিল, যার কারণে এই জুলাই বিপ্লবের সৃষ্টি হয়েছিল তা আমাদের সকলের জানা আছে উল্লেখ করে বলেন, জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে যারা রাস্তায় ছিল তাদের অধিকাংশে শ্লোগান তুলেছিল মেয়েরা। শুধু তাই নয় ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানেও মেয়েরাই ছিল সরবাগ্রে।

তিনি আজ ঢাকায় বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও নববর্ষের উৎসব-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিজান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ এবং উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, জুলাই যুদ্ধে 'কোটা নয় মেধার জয়' তরুণ প্রজন্মদের সেদিনের স্লোগানে তাদের মুখের ভাষাই বলে দেয় বিগত সরকারের অপশাসন, দুর্নীতি, জুলুম নির্যাতনের শিকার ছিল এদেশের জনগণ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি এতসব অন্যায়ের বিরুদ্ধে তরুন প্রজন্মদের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি আর বলেন, এ দেশের রাজনৈতিক সংস্কৃতি ধারা পরিবর্তন না হলে আবার তরুণ সমাজ মাঠের নামবে, তারা জেগে উঠবে । বাংলার তরুণ জাতিকে কে দাবিয়ে রাখবে, তারা মরতে ভয় পায় না। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমরা যাতে ভুলে না যাই যে, এই তরুণ বাচ্চাদের বুকের রক্তকে, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। 

তিনি বলেন ,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ৫০ লক্ষ মেয়েদের বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে, মেয়েদের সেলাই কাজ, কারুশিল্প এর পাশাপাশি বিজ্ঞান মনষ্ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত