বায়ু দূষণ রোধে দেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ও অন্যান্য এলাকায় গতকাল বায়ু ও পরিবেশ দূষণ রোধে অভিযান চালানো হয়েছে। মাতুয়াইল ও আমিন বাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি লালমাটিয়া ও আমিন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে।
বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার জন্য বলা হয়েছে।
গাইবান্ধা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনী ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এই ধরনের অভিযান চলবে।
Masum / Masum
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া