ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ সকাল ৮:৫২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে ব্যাংকের পরিশোধিত মূলধনে সরকারের মালিকানা কমে সুবিধাভোগীদের মালিকানা বেড়েছে।

আজ বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

তিনি আরো বলেন, এ সংশোধনের মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধু ভূমিহীনদের জন্য কাজ করতো। এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভা কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে ৯ জন নির্বাচিত হয়ে আসবেন এবং এই নয়জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং এই তিনজনের মধ্যে থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন।

আগে পরিশোধিত মূলধন ছিল সরকারের ২৫ শতাংশ ও সুবিধাভোগীদের ৭৫ শতাংশ। কিন্তু এখন তা হয়েছে সরকারের ১০ শতাংশ ও সুবিধাভোগীদের ৯০ শতাংশ।

এছাড়া গ্রামীণ ব্যাংকের জনস্বার্থ সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ অনুযায়ী এই ব্যাংককে একটি জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে বলেও সভায় জানানো হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো তখন একটা মূল্যবোধ নিয়ে কাজ করতো। সেই মূল্যবোধটা হলো ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী তাদেরই প্রাধান্য থাকতো। বিগত সরকারের আমলে বর্তমান প্রধান উপদেষ্টাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার যে দর্শন ছিল সেখান থেকে সরিয়ে বহুলাংশে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।

Masum / Masum

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"