ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে -ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ রাত ৯:২৬

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সৃজনশীল লেখনি, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে আলেমদেরকে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে । 

আজ বিকালে চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাবাড়ির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, কেবল ভাষাপ্রেম, নৈতিকতা ও সাহিত্যিক সৌন্দর্যবোধ নয়, বরং চিন্তার গভীরতা ও প্রকাশভঙ্গির সঠিকতা নিরূপণের ক্ষেত্রে আলেমরা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। সাহিত্য ও সংস্কৃতিতে আলেমদের এরূপ সংশ্লিষ্টতা তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 

বাংলাবাড়ি'র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ড. খালিদ বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতিসত্তার প্রাণ। এই ভাষার স্বকীয়তা রক্ষা, বিশুদ্ধ চর্চা এবং শিল্প-সাহিত্যের সঠিক দিকনির্দেশনার জন্য বাংলাবাড়ি সংগঠনটির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা ও সৃজনশীলতার জগতে আত্মপ্রকাশের জন্য অনেক তরুণ, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদেরকে প্রস্তুত করছে।

জামিয়া আহলিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় যাকাত বোর্ডের সদস্য মুফতি জসীমুদ্দীন, 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ কাওছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনির, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ ও আল-মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাবাড়ি বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। বাংলাবাড়ি ফাউন্ডেশনের অধীনে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীতে এ প্রতিষ্ঠান লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

এর আগে উপদেষ্টা নূরানী ত' তালিমুল কুরআন বোর্ড হাটহাজারীর প্রধান কেন্দ্রে একটি প্রশিক্ষণ কোর্স ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কোর্সে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত