ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজধানীর আদাবরে ০৭ সদস্যের ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৩:২৬
রাজধানীর আদাবার থানা এলাকার টেকেরহাট থেকে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
 
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাসেল (২৪) ২। তানভীর আহমমেদ শুভ (২০) ৩। মোঃ সুজন (৩২) ৪। মোঃ চঞ্চল (২৮) ৫। ফয়সাল (১৭) ৬। সোহান (১৮) ও ৭। চান মিয়া (৩০)। 
 
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় আদাবর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল একশন গ্রুপ।
 
সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদকগ্রহণরত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা স্থানীয় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত তানভীর শুভ, সোহান, সুজন ও চঞ্চলের নামে আদাবর থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির একাধিক মামলা রয়েছে। 
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা