১.৫০ লক্ষ টাকা ও সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতারে
রাজধানীর উত্তরা থেকে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ ফরিদুল ইসলাম (৩৮)।
আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, জনৈক মোহাম্মদ দুলাল আজ দুপুর ০১:০০ ঘটিকায় উত্তরার একটি রেষ্টুরেন্ট থেকে পাওনা টাকা সংগ্রহ করে উত্তরা ৬ নম্বর সেক্টরে ফ্লাইওভারের নিচে আটককৃত সিএনজির কাছে পৌঁছলে দুইজন ব্যক্তি মারধর করে তার সঙ্গে থাকা দুই লক্ষ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকার শুনে উত্তরা পূর্ব থানার ডিউটিরত একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারী মোঃ ফরিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে। এ সময় তার দুজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ দুলাল বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে তার সহযোগীদের নিয়ে উত্তরা এলাকায় ছিনতাই করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা
Link Copied