বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি
বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ২। আলভী হোসেন জুনায়েদ (১৯) ও ৩। আল আমিন সানি (১৯)।
সোমবার (২১ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৫ বিকেল আনুমানিক ০৪:৪০ ঘটিকায় বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু মোঃ তরিকুল ইসলামের উপর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার উপর কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ এপ্রিল ২০২৫ খ্রি. জাহিদুল ইসলাম পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হামলার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
Link Copied